বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে মফিজুল ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত শামীম ওসমানের সভায় ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ-যুবলীগ ও শ্রমিকলীগের নেতৃত্বের একটি মিছিল যোগদান করে। ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা তথা রূপালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি খোরশেদ আলম,বন্দর থানা যুবলীগ নেতা রেজাউল করিম রাজা,শেখ মমিন,শ্রমিকলীগ নেতা দেওয়ান মোহাম্মদ ও বাউল ফারুকের নেতৃত্বে মিছিলটি ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকা হতে শুরু করে প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে দোয়ার মাহফিলে অংশ নেয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ শোভা ভান্ডারী,২১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদা পারভীন,মোঃ রনি,মোঃ শুক্কুর,মোঃ নাদিম প্রমুখ।
