বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের খানপুর ৩’শ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য পিসিআর ল্যাব স্থাপনের কাজ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ ও হাসপাতালটির ভারপ্রাপ্ত সুপার ডা. সামসুদ্দোহা সঞ্চয়।
সিভিল সার্জন জানান, নারায়ণগঞ্জে ল্যাবের বিষয়ে স্বাস্থ্য বিভাগের ডিজির সাথে কথা হয়েছে। এ জেলায় ল্যাব দেওয়া হবে বলে জানান তারা। করোনা রোগীদের চিকিৎসার জন্য খানপুর ৩’শ শয্যা হাপাতালে পিসিআর মেশিন স্থাপন করা হবে।
ডা. সামসুদ্দোহা সঞ্চয় বলেছেন, দুই একদিনের ভিতর ঢাকার একটি বিশেষজ্ঞ টীম ৩’শ শয্যা হাসপাতালটি পরিদর্শন করতে আসবেন। তাই সব প্রস্তুত করা হচ্ছে। নারায়ণগঞ্জের মানুষের জন্য এই ল্যাবটি অনেক প্রয়োজন ছিল। অবশেষে এটি হচ্ছে সবার জন্য বিষয়টি সন্তুষ্টির।
এদিকে করোনার হটস্পটের জেলা নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়লো। গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৭ জন। যা মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৮৬ তে। গতকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন মোট ৩০৯ জন। এসব তথ্য নিশ্চিত করেন আইইডিসিআর। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ জানান, গত চব্বিশ ঘন্টায় মোট মারা গেছে ২৬ জন। এই পর্যন্ত জেলায় মোট ৭০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

