বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে রুপালী গেইট এলাকায় ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুর রশিদ কন্ট্রাক্টর উঠান বৈঠক করেন। গতকাল রাত ৮টায় রুপালী গেইট এলাকায় শতশত নারী-পুরুষের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ভোটারদের টাকার বিনিময়ে নিজের ঈমাম নিলামে না তোলার আহবান জানান। নাগরিক সুবিধা নিশ্চিত করতে আব্দুর রশিদ কন্ট্রাক্টরকে দলমত নির্বিশেষে সকলে হাত উচিয়ে সমর্থন জানান। বিগত সময়ে সরকারী অনুদান,বিধবাভাতা,বয়স্কভাতাসহ নানা সরকারী সুযোগ-সুবিধা বঞ্চিত নারী-পুরুষ এবার রশিদ কন্ট্রাক্টরকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন রুপালী জামে মসজিদেও সাধারন সম্পাদক ব্যংকার মোঃ কামাল হোসেন,মোঃ বাবুল মিয়া,মোঃ সাকিল,মোঃ মিজান,মোঃজামিল মিয়া,মোঃ রবিউল মাইজ ভান্ডারী,মোঃ লিটন,মোঃ উজ্জল,মোঃ কবির বাবুর্চি,নুওে আলম,জামাল সরদার,মোঃহোসেন,হারুনুর রশিদ,রানা মিয়া প্রমুখ।
