বিজয় বার্তা ২৪ ডট কম
আজ দুপুর ২ টায় বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র কার্যকরী পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সাধারণ গ্রুপের ১২জন এবং এসোসিয়েট গ্রুপের ৭ জন সহ মোট ১৯ জন প্রার্থী নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ফারুক বিন ইউসুফ পাপ্পু, সদস্য- সোহেল আক্তার সোহান এবং আপিল বোর্ডের চেয়ারম্যান জি এম ফারুক এর নিকট বিওয়াইএমএ কার্যালয়ে মনোনয়ণপত্র জমা দেন। এই সময় বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে’র সাবেক সভাপতি আলহাজ্ব এম সোলয়ামান, মোঃ আসলাম, শংকর কুমার সাহা, আবুল হাশেম হাসু, এস কে সিনহা, গুরুপদ সাহা, বিপ্লব সাহা (রামু), সানাউল্লাহ্, মাহমুদুল হাসান বাবু সহ বিশিষ্ট সুতা-রং-কেমিক্যাল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ণপত্র জমা প্রদানকারীরা হচ্ছেন, সাধারণ গ্রুপের- লিটন সাহা, অশোক মহেশ্বরী, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, জয় কুমার সাহা, আলহাজ্ব মোঃ আমিন উদ্দিন, মোঃ তাজুল ইসলাম টুটুল, মোঃ সিরাজুল হক হাওলাদার, মোঃ আকবর হোসেন ও মোহাম্মদ আকরাম। এসোসিয়েট গ্রুপের- মোহাম্মদ মুসা, জীবন সাহা, মোঃ মাহফুজুর রহমান খান, মজিবুর রহমান সরকার, বিশ^জিৎ সাহা, মোঃ জাহিদ হোসেন ও বিল্ল মঙ্গল সাহা।
উল্লেখ্য যে, আগামী ৫ মে, ২০২১ তারিখে মনোনয়ণপত্র যাচাই বাছাই এবং ঐদিনই নির্বাচন বোর্ড কর্তৃক প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আগামী ৫ জুন, ২০২১ কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ গ্রুপের ১২ জন এবং এসোসিয়েট গ্রুপের ৬ জন মোট ১৮ জন প্রার্থী ২০২১-২০২৩ মেয়াদের জন্য কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হবেন।

